নতুন পণ্য
আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবব। এই দিবসে প্রযুক্তি পণ্য বিক্রয় প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের উপর বিভিন্ন অফার দিয়ে থাকে। সেরকম একটি অফার দিয়েছে অনলাইন শপ টেকপ্লাটুন। এ অফারের আওতায় মার্কিন প্রযুক্তি ব্র্যান্ড আইলাইফের নতুন টাচস্ক্রিন ল্যাপটপ পাওয়া যাবে ১৪ হাজার ২৯০ টাকায়।
বিশেষ অফারের এই ল্যাপটপটিতে রয়েছে ১০.১ ইঞ্চির ১২৮০ বাই ৮০০ রেজুলেশনের মাল্টিটাচ আইপিএস ডিসপ্লে এবং ডিভাইসটি কিবোর্ড থেকে খুলে ফেললেই এটি ট্যাবলেট পিসি হিসাবে ব্যবহার করা যায়। টাচ স্ক্রীন সংবলিত জেড বুক ডবলিউ মডেলের ল্যাপটপটিতে থাকছে দেশজুড়ে ফ্রি হোম ডেলিভারির সুবিধা। সরাসরি দুবাই থেকে আমদানি করা আইলাইফের এই ল্যাপটপটি যে কোন বাংকের ডেবিট, ক্রেডিট কার্ড অথবা বিকাশের মাধ্যমে কেনা যাবে।
ল্যাপটপটি সম্পর্কে টেকপ্লাটুন জানিয়েছে, বিল্টইন উইন্ডোজ ১০ জেনুইন অপারেটিং সিস্টেমসহ ল্যাপটপটি অফিসের গুরুত্তপূর্ণ কাজ করা যাবে। এতে রয়েছে ২ জিবি র্যাম, ৩২জিবি স্টোরেজ, আনলিমিটেড এক্সটারনাল হার্ডডিস্ক ও পেনড্রাইভ ব্যবহারের সুবিধা। এছাড়াও রয়েছে মাইক্রো এসডি কার্ড দিয়ে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা। ডিভাইসটিতে রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স, ১.৮৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর। ৬০০০ এমএএইচ ব্যাটারির ল্যাপটপটি ৪ ঘন্টার বেশি চার্জ থাকে। ল্যাপটপটি অনলাইনে কেনা যাবে https://bit.ly/2MMvVlB ঠিকানা থেকে।
