এই ফেব্রুয়ারি মাসেই পৃথিবী ছেড়ে চলে যান চিত্রনায়ক মান্না। আজ থেকে ১১ বছর আগে। ছেলে হারানোর শোক নিয়ে মান্না’র মা সন্তানের নানান স্মৃতি আগলে রেখেছিলেন। ইচ্ছে ছিল টাঙ্গাইলের বাড়ি মেরামত করে নতুন বাড়িতে উঠবেন। কিন্তু সে আর হলো কই। সন্তানের কবরের পাশেই মায়ের দাফন হলো। গত রবিবার টাঙ্গাইলের হাসপাতালে মারা যান মান্নার মা হাসিনা ইসলাম।
ফোক সম্রাজ্ঞী মমতাজ সম্প্রতি তার বাসায় শিল্পী কলিগদের নিয়ে এক ঘরোয়া আড্ডার আয়োজন করেন। দীর্ঘদিনের একসাথে কাটানো কলিগদের নিয়ে আড্ডা গানে মুখর থাকে মধ্যরাত অব্দি। তারই এক মুহুর্তে নায়ক ওমরসানীর সেলফিতে রবি চৌধুরী, মমতাজ ও মৌসুমী
বিশ্বখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গতকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে যান। তারই কিছু খন্ডচিত্র। জোলি’র বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকবে
আগামী সোমবারের ‘ভিন্ন চোখে’’র সংখ্যায়
ছবি : সংগৃহিত
লেখালিখিতে নিমগ্ন বরেন্য নাট্যজন মামুনুর রশীদ। সম্প্রতি এক বিজ্ঞাপনী সংস্থার অফিসে বসে চিরচেনা এই ভঙ্গির ছবিটি ক্যামেরা বন্দি করেন প্রখ্যাত ডিজাইনার বিপ্লব সাহা।
