শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৩:৫২

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের ১ম দিনে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন তরুণ ওপেনার সাইফ হাসান। 

হারারেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ইনজুরির কারণে খেলতে পারছেন না। ফলে ওপেন করতে নামেন সাইফ হাসান ও সাদমান ইসলাম। তবে সুযোগটা কাজে লাগাতে পারেন নি সাইফ। ইনিংসের ১ম ওভারেই সাজঘরে ফেরেন তিনি। মুজারাবানির বলে সরাসরি বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। 

এরপর তিন নম্বরে ব্যাট করতে নামেন আরেক তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তবে তিনিও দিতে পারেন নি আস্থার প্রতিদান। আরেকবার ব্যাট হাতে ব্যর্থ তিনি। মুজারাবানির শিকার হন তিনিও। স্লিপে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন শান্ত। তার সংগ্রহ মাত্র ২ রান।

মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। এ মুহুর্তে উইকেটে আছেন অধিনায়ক মুমিনুল হক ও সাদমান ইসলাম। 

ইত্তেফাক/এএএন