সন্তান না থাকা নিয়ে আফসোস ছিল না দিলীপ কুমারের

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৭:৩১

৯৮ বছর বয়সে মারা গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। সায়রা বানুর সঙ্গে কাটানো দীর্ঘ বৈবাহিক জীবনে সন্তানহীন ছিলেন এই দম্পতি। ২০১২ সালে এ বিষয়ে হিন্দুস্তান টাইমসকে তিনি জানান, সন্তান না থাকা নিয়ে তার কোনো আফসোস নেই। সাক্ষাৎকারটিতে তিনি বলেন, ‘আমাদের নিজের বাচ্চা থাকলে দুর্দান্ত হতো। তবে আমাদের কোনও আক্ষেপ নেই। আমরা ঈশ্বরের ইচ্ছার বশীভূত। আমাদের সুখ ও হতাশা ভাগাভাগি করার জন্য পরিবার রয়েছে। এটিই আমাদের পক্ষে যথেষ্ট।’

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন দিলীপ। গত ৩০ জুন তাকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

When actress Kamini Kaushal's 'military man brother' threatened to kill Dilip  Kumar- The New Indian Express

প্রথম দিকে দিলীপ কুমারের কয়েকটি ছবি ব্যবসাসফল ছিল না। ক্যারিয়ার শুরুর প্রায় ১৬ বছর পর ১৯৬০ সালে ভারতের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘মুঘল এ আজম’ দিলীপ কুমারের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ছয় দশকের ক্য্যারিয়ারে তিনি ৬৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার স্ত্রী মুম্বাই চলচ্চিত্রের আরেক অভিনেত্রী সায়রা বানু।

‘জোয়ার ভাটা’, ‘আন’, ‘আজাদ’, ‘দেবদাস’, ‘আন্দাজ’, ‘মুঘল ই আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘ক্রান্তি’, ‘কর্মা’, ‘শক্তি’, ‘সওদাগর’, ‘মশাল’সহ অর্ধশতাধিক বলিউড ছবিতে তিনি কাজ করেছেন। তপন সিনহা পরিচালিত বাংলা ছবি ‘সাগিনা মাহাতো’তে দিলীপ কুমার অভিনয় করেছিলেন। এই কালজয়ী ছবিতে তার নায়িকা ছিলেন সায়রা বানু।

ইত্তেফাক/এসএ