আমার চরিত্রটি ফুটিয়ে তোলা একটু কঠিন ছিল:সিয়াম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০০

বিনোদন রিপোার্ট

 

সিনেমা ক্যারিয়ারটা বেশ ভালোভাবেই এগুচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদের। প্রথম দুটি ছবিই প্রশংসিত। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তৃতীয় সিনেমা ‘ফাগুন হওয়া’। এরইমধ্যে সিনেমাটি সেন্সর পেয়েছে। তৌকির আহমেদের পরিচলনায় ছবিটি প্রযোজনা করেছে ইম্প্রেস টেলিফিল্ম। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় মফস্বলের একটি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। নতুন ছবি মুক্তি ও ছবির চরিত্র প্রসঙ্গে সিয়াম বলেন, ‘এর আগে আমাকে দর্শকরা যেই চরিত্রে দেখেছেন তার বিপরীত একটি চরিত্র এটি। এখানে এমন একটি চরিত্রে অভিনয় করেছি যেটি চরিত্রের ক্ষুধা মিটিয়েছে। এছাড়াও ছবিতে আমার চরিত্রটি ফুটিয়ে তোরা একটু কঠিন ছিল।’

চলতি মাসের ১৫ তারিখে মুক্তি পাবে ছবিটি। পর পর দুটি বানিজ্যিক ঘরণার ছবির পর এই ছবিটি দর্শকদের কাছে কেমন লাগবে? সিয়াম বলেন, ‘আমাদের দর্শক এখন ভালো গল্প দেখতে চায়। সেটি কোন ঘরণার ছবির বড় বিষয় নয়। এরইমধ্যে সবার বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করি হলেও এমনটা সাড়া পাবো। ভালো গল্পের ছবি পেলে দর্শকদের ভিড় এখনো হলে জমে যায়। তার প্রমাণ আমরা বেশ কয়েকবার দেখেছি। আশা করি এবারও তেমনটা হবে।’