৫০-এ ‘মায়া মসনদ’

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০২

এনটিভিতে আজ রাত ৮.২০ মিনিটে রূপকথার গল্প নিয়ে ভার্চুয়াল ফ্যান্টাসি নির্ভর ধারাবাহিক ‘মায়া মসনদ’ এর ৫০ পর্ব প্রচার হবে। নাটকটি প্রতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার প্রচার হচ্ছে। অরিন্দম গুহ’র গল্প ও চিত্রনাট্য রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস এম সালাউদ্দীন। পর্ব পরিচালনা করেছেন আতিকুর রহমান বেলাল এবং দৃশ্য পরিচালনায় আছেন মাকসুদুল ইমু। অভিনয় করেছেন- সোহেল রানা, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, শশী, নিলয় আলমগীর, নমিরা মৌ, মৌসুমী নাগ, মোমেনা চৌধুরী, ইলোরা গহর, শম্পা রেজা, শিল্পী সরকার অপু প্রমূখ।