নবাবগঞ্জে সহায়তা নিয়ে বাড়ি বাড়ি স্বেচ্ছাসেবকলীগ

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৪৪

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

লকডাউনের বিপর্যস্ত পরিস্থিতিতে নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নে রাতের আঁধারে কর্মহীন অসহায়, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। মঙ্গলবার রাতে উপজেলার কলাকোপা, বড়নগর গোপাল-পুরসহ ৯টি ওয়ার্ডে  ২৭০টি পরিবারের মধ্যে এ সব খাদ্যসহায়তা পৌঁছে দেন সংগঠনের নেতাকর্মীরা। খাদ্যসহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ ও এক কেজি লবণ। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ হান্নান উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলিপ কুমার মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোরাদ খান, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা।