মুলাদী (বরিশাল) সংবাদদাতা
মুলাদীতে কমে যাচ্ছে ভাসমান পদ্ধতিতে খাঁচায় মাছচাষ। শ্রমিকের মজুরি বৃদ্ধি, মত্স্য খাদ্যের দাম বৃদ্ধি, সরকারি সহযোগিতার অভাবসহ বিভিন্ন সমস্যার কারণে উপজেলার চাষিরা খাঁচায় মাছ চাষের প্রতি আগ্রহ হারিয়েছেন। জানা গেছে, চরকমিশনার গ্রামের বাবুল খান আগ্রহ হারাচ্ছেন। তার খাঁচার সংখ্যা এখন একটি। মুলাদীতে ভাসমান পদ্ধতিতে মাছ চাষের উদ্যোক্তা বাবুল খানও খাঁচায় মাছচাষ বন্ধ করে দিয়েছেন। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা সুব্রত গোস্বামী বলেন, এ খাতে কোনো আর্থিক বরাদ্দ নেই। পরবর্তী সময়ে জেলেদের জন্য কোনো বরাদ্দ এলে ভাসমান মাছচাষিদের সহযোগিতা করা হবে।
