এএফপি
শ্রীলঙ্কার কর্তৃপক্ষ দেশটির প্রধান বিমান বন্দরের কাছে অবৈধভাবে ড্রোন উড়ানোর দায়ে মালদ্বীপের চার নাগরিককে গ্রেফতার করেছে। পুলিশের বিবৃতিতে রবিবার এ কথা বলা হয়।
সূত্র মতে, শনিবার রাতে বন্দরেনায়েক আন্তর্জাতিক বিমান বন্দরের সর্বোচ্চ নিরাপত্তা অঞ্চলে ওই চারজনকে ড্রোন উড়াতে দেখা গেছে। তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বলেন, তারা ড্রোনের সাহায্যে বিমান বন্দরের ছবি তুলছিল। সন্দেহভাজনদের বয়স ১৯ থেকে ২৩ বছর। দেশটির ৭১তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র শ্রীলঙ্কায় আসার মাত্র কয়েকঘণ্টা আগে এ গ্রেফতারের ঘটনাটি ঘটে।
