মাহমুদউল্লাহর ৫০

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৫২

দলেই থাকার কথা ছিল না মাহমুদউল্লাহ রিয়াদের। তামিম ইকবাল, মুশফিকুর রহিমের ইনজুরির কারণে ব্যাকআপ হিসেবে জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে ডাক পান মাহমুদউল্লাহ। কোনো পারফরম্যান্স ছাড়াই ১৬ মাস পর টেস্ট দলে আসাই শুধু নয়, একাদশেও সুযোগ পেয়ে গেলেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান। তাতেই টেস্ট ম্যাচ খেলার হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি।

গতকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারে টেস্টে বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ৫০তম টেস্ট খেললেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৫ ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। তামিম ৬৪, আশরাফুল ৬১, সাকিব ৫৮, হাবিবুল বাশার ৫০ ম্যাচ খেলেছেন।