ডিবিএল সিরামিকস সম্প্রতি ঢাকা ক্লাবে ডিলার মিট অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। এছাড়াও ডিবিএল সিরামিকস এর হেড অফ সেলসমোহাম্মদ খোরশেদ আলমসহ অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০০০০০
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হল পূর্বাণী গ্রুপের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বক্তব্য রাখেন পূর্বানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সরকার, গ্রুপ চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রমুখ
০০০০
জনতা ব্যাংকের রিসার্চ, প্লানিং এন্ড স্টাটিসটিকস্ ডিপার্টমেন্ট আয়োজিত নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের সিইও এন্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ
০০০০০
‘আর্থিক অন্তর্ভুক্তি: ক্ষুদ্র সঞ্চয় ও উন্নয়নে গতি’ এ শ্লোগানকে ধারণ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্যাম্পেইন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন
