করবে খেলা বর্ষা

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:১৫

সুয্যিমামা

সুয্যিমামা

কোথায় তোমার রোদের জামা?

কোথায় তুমি গেলে?

বিষিট এলো টাপুর টুপুর

দু পায়ে তার বাজিয়ে নূপুর

ছন্দে মাতায় সকাল দুপুর

কদম ফুলের ঘ্রাণ নিলে না

তুমি বোকা ছেলে!

 

সুয্যিমামা ফিরে আসো

মিষ্টিমুখে আবার হাসো

সোনা রোদের হাসি দিয়ে

আকাশ করো ফর্সা

লুকিয়ে কেন মেঘের ফাঁকে

কালো মেঘের বাঁকে বাঁকে

তোমার সাথে লুকোচুরি

করবে খেলা বর্ষা।