বর্ষা এলে শাপলা খুশি
কলমি হাসে ঝিলে
খুশি মনে সুবাস ছড়ায়
কদম, চাঁপা মিলে।
বর্ষা এলে ময়ূর খুশি
পেখম তুলে নাচে
বউ-কথা-কও খুশি মনে
ডাকে কাঁঠাল গাছে।
বর্ষা এলে পর্ণা খুশি
চড়ে পানসি নায়
তিথি-তিমা, বন্যা-অন্যা
মামার বাড়ি যায়।
বর্ষা এলে স্নেহা খুশি
পুতুল দেবে বিয়ে
সজীব-স্বচ্ছ স্কুলে যাবে
ছাতা মাথায় দিয়ে।
