দুই রকম দুইটি

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:১৮

গাছের পাতা নড়ে চড়ে

 

পুকুর পাড়ের গাছ

ভালোবাসে জলছবি ভালোবাসে মাছ

দু’চোখ জলের বুকে

স্বাভাবিকের চেয়ে একটু বেশিই থাকে ঝুঁকে

আকাঙ্ক্ষারা মাথা ঝাঁকায় হঠাত্ হঠাত্ নুয়ে

একটু যদি দেখা যেত সাঁতারু মাছ ছুঁয়ে

হাওয়ায় কাঁপে জল পুকুরে থিরথিরানো ঢেউ

গাছের পাতা নড়ে চড়ে দুঃখ বোঝে কেউ!

 

 

কুয়াশা

 

সুনীল আকাশে দখল নিয়েছে কুয়াশা

মেঘেরা আড়ালে সূর্যেরও আজ দেখা নেই

কুয়াশার স্লেটে সব কিছু ঢাকা পড়েছে

কোথাও চকের কোনো দাগ কোনো লেখা নেই