স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগে টিকে থাকার লড়াইয়ে ছুটছে মুক্তিযোদ্ধা সংসদ। আরেকটি জয় তুলে নিয়েছে নোয়াখালীতে গিয়ে। শহীদ ভুলু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক নোফেল ক্লাবকে।
নোফেল ক্লাব পাত্তা পায়নি মুক্তিযোদ্ধার কাছে। আইভরি কোস্টের বাল্লো ফামোসা, টোফেল, রোহিত, রিমন, অধিনায়ক অনিক, গোলকিপার নাহিদ, শংকর, রাফায়েলরা বেশ ভালোভাবেই রুখে দিয়েছে প্রিমিয়ার লিগের নবাগত দল নোফেল ক্লাবকে। এখনো জয়ের মুখ দেখেনি। তারপরও মোহামেডানের জালে একটি বল পাঠিয়েছে। এই একটি গোল রয়েছে তাদের বলার মতো করে।
নোফেল ক্লাবের রানা, মনসুর, সাদ্দাম মাসুদ, গোলকিপার আপেল, মনা, আশরাফুলরা নিজেদের হোম ভেন্যুর সুযোগটা নিতে পারলেন না। নারী শিশু ছাত্র, শিক্ষক, চাকরীজীবী সহ স্টেডিয়ামে কয়েকশ দর্শক গিয়েছিলেন। কিন্তু নিজেদের দলের খেলাটা সেভাবে উপভোগ করতে পারলেন না। ৪ ও ৬০ মিনিটে দুই গোল করেন আইভরি কোস্টের বাল্লো ফামোসা। এই দুই গোলে তার গোল সংখ্যাটা বেড়ে ৫ হলো। এখন পর্যন্ত এই ফুটবলার সবার আগে এগিয়ে গেলেন। তিনি হ্যাটট্রিক করেছিলেন। গোপালগঞ্জে মাঠে শেখ জামালের বিপক্ষে হ্যাটট্রিক করেন বাল্লো ফামোসা।
