বিশ্বকাপে ভারতেই আস্থা শচিনের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০১

স্পোর্টস রিপোর্টার

স্বয়ং শচিন টেন্ডুলকার বলেই কথাটাকে ‘সিরিয়াসলি’ নিতেই হচ্ছে। তিনি দাবি করলেন, আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলির ভারতই ফেবারিট। নিজের কথার পেছনে অবশ্য যথার্থ যুক্তিও দিয়েছেন তিনি।

শচিন বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘রেকর্ডই বলছে আমরা (ভারত) বেশ ভারসাম্যপূর্ণ দল। আর আমরা বিশ্বের যেকোনো জায়গাতেই ভালো করতে পারি। তাই যখন বিশ্বকাপে আমাদের সম্ভাবনার কথা যখন বলতেই হচ্ছে, তখন কোনো দ্বিধা ছাড়াই বলা যায় যে আমরাই ফেবারিট।’

শচিন মনে করেন, নিষেধাজ্ঞা কাটিয়ে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফিরলে অস্ট্রেলিয়ার বিপক্ষেও যেকোনো দলের পেরে ওঠা কঠিন হবে। এছাড়া তিনি ইংল্যান্ড ও ওয়েলসে আসন্ন জুন-জুলাইয়ের বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ মনে করছেন নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে।