শিশু ইশরাককে বাঁচাতে মায়ের আকুতি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজিপাড়ার মোবারক হোসেন-আমেনা দম্পতির প্রথম সন্তান ইশরাক (১২)। জন্মের পর থেকেই সে ভুগছে মস্তিষ্কের জটিল রোগে। চিকিত্সা ব্যয়ে সহায়-সম্পত্তি সব শেষ হলেও সন্তানের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। নিঃস্ব পরিবারটির পক্ষে এখন আর চিকিত্সা চালানো সম্ভব না হওয়ায় গত তিন সপ্তাহ ধরে ইশরাকের সঙ্গী হয়েছে ঘরের বিছানা।

এক বছর বয়সেই চিকিত্সক জানায় ইশরাকের মস্তিষ্কে পানি রয়েছে। একাধিকবার অপারেশনের মাধ্যমে মস্তিষ্কের পানি অপসারণ করা হলেও তা স্থায়ী সমাধান হয়নি। ২০১২ সালে সবশেষ অপারেশনে মস্তিষ্কের টিউমারের ৪০ ভাগ অপসারণ করা গেলেও ৬০ ভাগ থেকে যায়। এরপর বেশ কয়েক বছর সুস্থ থাকলেও গত ৩ সপ্তাহ ধরে শিশুটির মুমূর্ষু অবস্থা।

ইশরাকের চিকিত্সক স্যার সলিমুল্লা মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সনত্ কুমার সাহা জানান, দ্রুত উন্নত চিকিত্সা করলে শিশুটির জীবন বাঁচানো সম্ভব। ছয় বছর আগে তার ব্রেইন টিউমারটি অপারেশন করা হয়েছিল, আবার নতুন করে টিউমারটি হয়, আমি যখন তাকে চিকিত্সা দিয়েছিলাম তখন কিছুটা উন্নতি হয়। বর্তমানে তার অবস্থা খারাপ। দ্রুত ঢাকায় নিয়ে তার অপারেশনের ব্যবস্থা করতে হবে।

ছেলেকে বাঁচাতে সমাজের বিক্তবান ও দানশীল ব্যক্তির আর্থিক সহায়তা কামনা করেছেন মা আমেনা। সহায়তা পাঠানোর ঠিকানা— হিসাব নম্বর- সাজিয়া রহমান, ২১২১৫১০০৪৫৭১২ ডাচ বাংলা ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়া।