ভ্রাম্যমাণ প্রতিনিধি
‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দুর্নীতি বিরোধী বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)’র আয়োজনে গতকাল সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ সনাকের নেতৃবৃন্দ অংশ নেন। শোভাযাত্রায় সনাকের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবক গ্রুপ ইয়েসের অর্ধশতাধিক সদস্য সাইকেলে দুর্নীতি বিরোধী বিভিন্ন স্লোগানের প্লাকার্ড লাগিয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
