আড়াইহাজারে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে একটি বাল্যবিবাহ। সেই সঙ্গে কনের মামাকে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। বুধবার রাতে উপজেলার সদর পৌরসভার দাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন জানান, গোপনে খবর আসে দাসপাড়া গ্রামের আবু তারের মেয়ে উম্মেহানী আক্তার হিমতির (১৬) সঙ্গে একই উপজেলার দিঘলদী গ্রামের মিজানুর রহমানের ছেলে ওমর ফারুকের (৩০) বিয়ের অনুষ্ঠান চলছে।

লকডাউন থাকায় রাত ৯টায় বরযাত্রী আসে মেয়ের বাড়িতে। এই সময় ম্যাজিস্ট্রেট হানা দিলে সবাই সটকে পড়ে। পরে বর ও কনেকে আটক করে উপজেলায় নিয়ে আসা হয়।
একপর্যায়ে তাদের অভিভাবকদের উপস্থিতিতে আপাতত বিয়ে না পড়ানোর শর্তে মুচলেকা নিয়ে এবং কনের মামা অপরাধ করায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। এতে স্থানীয়রা বলেন, তারা বিয়ে উপলক্ষে আয়োজিত ভুরিভোজে অংশ নিলেও বর-কনের কাঙ্ক্ষিত বিয়ে হয়নি।
ইত্তেফাক/এমআর
