কেন্দুয়ায় মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৬

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী জাহানারা রোজী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোমবার দুপুরে তিনি উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের শুরুতে ভাইস চেয়ারম্যান রোজী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একই পদে আবারো প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেন। এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা, বিজয় রজক, রফিকুল ইসলাম, রাখাল বিশ্বাসসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।