টি-টোয়েন্টি সিরিজ খেলতে এবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিলেন সৌম্য সরকার, শেখ মেহেদি সহ ৫ ক্রিকেটার। আজ ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে উড়াল দেন তারা।
জিম্বাবুয়েতে টেস্টের পর ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। এজন্য ৩ সংস্করণে আলাদা ৩ দল ঘোষণা করে বাংলাদেশ। এরইমধ্যে শুরু হয়ে গেছে টেস্ট।

আজ যাওয়ার কথা ছিলো ওয়ানডে দলের। কিন্তু করোনা মহামারীর কারণে ফ্লাইটের শিডিউল নিয়ে দেখা দিয়েছে জটিলতা। ফলে গত বুধবার জিম্বাবুয়ে চলে যান ওয়ানডে দলের ৮ সদস্য। সেখানে ছিলেন মোস্তাফিজ, নাঈম শেখ, মিঠুন, রুবেল, সোহান ও সাইফউদ্দিনরা।

অন্যদিকে টি-টোয়েন্টি দলের জিম্বাবুয়ে যাওয়ার কথা আগামী ১৬ জুলাই। এবার তারাও চলে গেলেন আগেভাগে। শুক্রবার ভোরে রওনা দেন সৌম্য সরকার, শামিম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, শেখ মেহেদী এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
টেস্টের পর জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
ইত্তেফাক/এএএন

