শেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুরের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২২:০৯

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

শেরপুরে বৃহস্পতিবার রাতে মেয়েরজামাই সাব্বির হাসানের ছুরিকাঘাতে শ্বশুর আসাদুল ইসলামের (৪৬) মৃত্যু হয়েছে। শুক্রবার নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আসাদুল ইসলাম উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর আমতলা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। 

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।