বর্তমান সময়ে পৃথিবীর বহুল আলোচিত সংগ্রামী মানুষকে অনুপ্রেরণা দানকারী আন্তর্জাতিক ব্যক্তিত্বদের বক্তৃতামালা টেড টক-এর অংশ হিসাবে এবারের টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম-এর বক্তৃতা ধারণ ও বিশ্বব্যাপী অনলাইনে প্রচার করা হয়েছে। এই বক্তৃতাটি গত ২ ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লি সংলগ্ন গুরগায়ে অবস্থিত গ্রেট লেকস ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এ টেডএক্স অনুষ্ঠানে ধারণ করা হয়। এসময় মিলনায়তনে ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রী, ফ্যাকাল্টি, ভারতীয় নারী ব্যক্তিত্ব এবং বাংলাদেশের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এই বক্তৃতাটি টেড টকের ওয়েব সাইটে দেখা যাবে।