চট্টগ্রাম অফিস
নিউজপেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির (নিউজ) নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান আজ মঙ্গলবার রাত ৮টায় নগরীর রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। উদ্বোধক থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক। বিশেষ অতিথি থাকবেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, দৈনিক চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি নুরুল হুদা ও সাধারণ সম্পাদক আলমগীর হায়দার অনুরোধ জানিয়েছেন।
