অষ্টম শ্রেণির বিজ্ঞান

আপডেট : ১০ জুলাই ২০২১, ১৯:৩৬

মোহাম্মদ নাসির উদ্দিন

সিনিয়র শিক্ষক

দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয়া, কুমিল্লা

নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. জৈব উপাদান কী?

খ. খাদ্যজাল বলতে কী বোঝায়?

গ. উপরের শৃঙ্খলটিতে শক্তিপ্রবাহ কীভাবে চলে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে পুষ্টিপ্রবাহের চক্রটি কীরূপ হবে? বিশ্লেষণ করো।

উত্তর:

ক. উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পঁচে গিয়ে যে ইউরিয়া ও হিউমাস তৈরি হয় সেগুলোই জৈব উপাদান।

খ. প্রকৃতিতে খাদ্যশৃঙ্খলগুলো বিচ্ছিন্ন নয়। বরং বিভিন্ন খাদ্যশৃঙ্খল পরস্পর সম্পর্কযুক্ত। উত্পাদক থেকে শুরু করে খাদক পরস্পর যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন খাদ্যশৃঙ্খলের মধ্য দিয়ে জটিল পথ অতিক্রম করে। খাদ্যশৃঙ্খলের এ ধরণের সংযুক্তিকে খাদ্যজাল বলে।

গ. উদ্দীপকে শৃঙ্খলটিতে শক্তির প্রবাহ একস্তর থেকে অন্যস্তরে প্রবাহিত হয়। চিত্রে দেখা যাচ্ছে খাদ্যশৃঙ্খলটিতে সূর্য, ঘাস, ঘাসফড়িং , ব্যাঙ, সাপ, বাজপাখি এভাবে ধাপে ধাপে সাজানো আছে।

অর্থাত্ খাদ্যশৃঙ্খলটিতে উত্পাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক এভাবে পর্যায়ক্রমে বিন্যস্ত করা আছে। উত্পাদক ও খাদকদের এই শ্বসন ক্রিয়ার সময় উত্পাদক থেকে আরম্ভ করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শক্তি রূপান্তরের সময় প্রতিটি ধাপে শক্তি হ্রাস পেতে থাকে। উত্পাদকের দেহ থেকে আবদ্ধ শক্তি প্রথমে যায় প্রথম স্তরের খাদকে সেখান থেকে দ্বিতীয় স্তরের খাদকে, এরপর দ্বিতীয় স্তরের খাদক থেকে সর্বোচ্চ খাদক হয়ে পুনরায় উত্পাদকে ফিরে আসে। এভাবে শক্তির প্রবাহ চলতে থাকে। এ থেকে দেখা যায় যে, বাস্তুসংস্থানের পুষ্টিদ্রব্য চক্রাকারে চলে কিন্তু শক্তিপ্রবাহ একমূখী চক্রাকার নয়।

               

           ঘ-এর উত্তর আগামীকাল