ইত্তেফাক রিপোর্ট
আরও তিনটি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি হওয়া কলেজগুলোর মধ্যে রয়েছে- জয়পুরহাট জেলার কালাই উপজেলার কালাই মহিলা ডিগ্রি কলেজ, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার কমরউদ্দিন ইসলামিয়া কলেজ ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়।
সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে কলেজগুলো সরকারি করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে গত বছরের ১১ অক্টোবর তিনটি, ৯ অক্টোবর তিনটি, ১২ সেপ্টেম্বর ১৪টি, ২৭ আগস্ট পাঁচটি এবং ১২ আগস্ট ২৭১টি বেসরকারি কলেজকে সরকারিকরণের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
