শোক সংবাদ

আপডেট : ১০ জুলাই ২০২১, ২২:১৯

আবুল হাসেম সরকার

দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসেম সরকার (৬৮) গতকাল শনিবার ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন মেয়ে রেখে গেছেন।

রহিমা বেগম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বড়নগর খানাহাটির মরহুম হাজী গোলাম হায়দার ভুঞার কনিষ্ঠ কন্যা ও প্রস্তাবিত বড়নগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত  সভাপতি মো. সামছুল হক ভুঞার বোন রহিমা বেগম (৪৮) গত ৮ জুলাই সরাইল উপজেলার দুবাজাইল গ্রামে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই কন্যা, এক পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বড়নগর ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে রহিমা বেগমের দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য, রহিমা বেগম আওয়ামী লীগ নেতা এম এ করিমের ফুফু।