রিমা দাস, অমিতা সিনহা
রিমা দাস সিলেটে নিজ হাতেই গড়ে তুলেছেন সামাজিক সংগঠন ‘শতভিষা’। মেয়েদের উত্সাহ ও উদ্বুদ্ধকরণে অসংগতিমূলক ঘটনাবলি তুলে ধরে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন তিনি। এছাড়া একাধারে বই লেখা, মঞ্চনাটক ও শর্ট ফিল্ম নির্মাণে বেশ জোরালো ভূমিকা রাখছেন। তিনি মনে করেন, সিলেটে মেয়েদের জন্য সবকিছুই আসলে চ্যালেঞ্জিং।
সব কিছুতে নিজেই কাজ করতে হয়। লেখালেখির কাজ বলেন বা সংসারের কাজ বলেন, সময়টা আপনাকে বের করতে হবে। দ্বিতীয়ত, মেয়েরা তেমন একটা সচেতন না বা নিজ সম্পর্কে আত্মসচেতনতা একটু কমই বলা যায়। এসব প্রতিকূলতা থেকে উত্তরণ করতে হলে নিজেদের আগে মোটিভেট করতে হবে। নিজে সচেতন হতে হবে। চ্যালেঞ্জিং পথ নিয়ে তিনি বলেন, মেয়ে হলেও আমি একজন মানুষ। আমার আত্মসচেতনতা আছে। আত্মসচেতনতা থেকেই আমাকে কাজগুলো করতে হবে। কাজ করতে গেলে সমস্যা হবে। সেখানে মুখোমুখি হয়ে সমস্যাকে মোকাবিলা করতে হবে।
আমরা যদি সচেতন হই এবং প্রতিবাদ করি, তবেই আমাদের চলাচল মসৃণ হবে। সরকারি চাকরির পাশাপাশি সংসার ও একটু একটু লেখালেখি করি। তাছাড়া আমি দুটি শর্ট ফিল্মের কাজ করেছি। নির্মাণ কাজে আসার আগ্রহ তুলে ধরে তিনি বলেন, সমাজে যে অসংগতিগুলো আছে, সেগুলো আমার হূদয়কে স্পর্শ করে, সেখান থেকেই কাজগুলো করি। এর পিছনে সবচেয়ে বেশি সহযোগিতা ও উদ্বুদ্ধ করেছেন আমার স্বামী, আমার বাবা, আমার পরিবার এবং আমার বন্ধুরা।
