খেলা প্রেমিদের কাছে ফুটবল বরাবরই একটি বারতি উত্তেজনার সৃষ্টি করে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের তারকারাও ফুটবল খেলা দেখার জন্য সময় বের করে নেন। আর খেলাটা যদি হয় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ তবে তো আর কথাই নেই!
চিত্রনায়িকা পরীমণির প্রিয় খেলার তালিকায় রয়েছে ফুটবল। এই খেলা দেখতে আগে থেকেই প্রস্তুতি থাকে তার। আজও ছিল বারতি প্রস্তুতি কারন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফের মুখোমুখি হয়। তার উপর পরীমণি আর্জেন্টিনার সমর্থক!

আর্জেন্টিনার জয়ে দারুন খুশি চিত্রনায়িকা পরীমণি গণমাধ্যমকে বলেন, প্রিয় দলের জয়ের আনন্দটাই অন্যরকম। তবে আমার ছোট ভাই ব্রাজিলের ভক্ত হওয়ার ওর জন্য কিছুটা খারাপও লাগছে। বেচারা হেরে গেল! ফুটবল খেলার সাথে অন্য কোন খেলার তুলনা চলেনা। এটা বরাবরই উত্তেজনার।
পরীমণি আর্জেন্টিনার সমর্থক হলেও নেইমারকে পছন্দ করেন। এ নিয়ে তার নিজস্ব দর্শন রয়েছে। তিনি বলেন, ‘আমি ফুটবল খেলাটাকে ভালোবাসি। কোনো দলাদলি বা তর্কে যাইনি কখনো। ‘সাপোর্টার তো হতেই পারি, তাই বলে অন্য দল নিয়ে পাড়ার ভাবিদের মতো ঝগড়াঝাটির মধ্যে আমি নেই।’

খেলায় জয়-পরাজয় থাকবেই উল্লেখ করে পরীমণি বলেন, ‘আমি চাই জমজমাট খেলা হোক। জমিয়ে খেলুক সবাই।’
ইত্তেফাক/বিএএফ
