মনোয়ারা ইসলাম চৌধুরী
সাবেক জেলা ও দায়রা জজ মরহুম নূরুল ইসলাম চৌধুরীর স্ত্রী মনোয়ারা ইসলাম চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমের উত্তরাস্থ নিজ বাসভবন রোড-৪, বাড়ী নং-৬, সেক্টর নং-৫, ঠিকানায় বাদ ফজর কোরআনখানি ও বাদ মাগরিব বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া নূর মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টরে মরহুমার কবরস্থানে দিনব্যাপী কোরআনখানী ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মানিক্যময়ী অধিকারী
আজ মঙ্গলবার দৈনিক সংবাদের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি কবি ও সাংস্কৃতিক সংগঠক রবীন্দ্র নাথ অধিকারীর মাতা মানিক্যময়ী অধিকারীর প্রথম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামের নিজ বাড়িতে শাস্ত্রপাঠ, স্মৃতি তর্পন, ধর্মীয় সংগীত পরিবেশন, প্রার্থনা সভা ও বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে।
ওবায়দুল মোকাদ্দেস চৌধুরী
ভোরের কাগজের জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরীর বাবা, নীলফামারী জেলার ডোমার উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক ওবায়দুল মোকাদ্দেস চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। ওবায়দুল মোকাদ্দেস চৌধুরী ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ডোমারের নিজ বাসভবনে মারা যান।
আব্দুল মান্নান পাঠান
আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান পাঠানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমের রাজধানীর উত্তরার বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। চার বছর আগে এইদিনে না ফেরার দেশে চলে যান তিনি। তিনি গাজীপুর জেলা জজ কোর্ট বার কাউন্সিলের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি গাজীপুরের জজ কোর্টের জেনারেল প্রোসিকিউটর (জিপি) ছিলেন এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
সুলতান আহমদ সরকার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুলতান আহমদ সরকারের ২০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমের জ্যেষ্ঠপুত্র দৈনিক নয়া দিগন্তের সহকারি বার্তা সম্পাদক আহমদ মতিউর রহমানের বনশ্রী রামপুরার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার রুহের মাগফেরাত কামনা করে দেওয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
