আশরাফুন্নেছা বেগম
দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের শাশুড়ি আশরাফুন্নেছা বেগম (৮৫) গত রবিবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--- রাজেউন)। তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার সকাল ১০টায় জানাজা শেষে মরহুমকে তার পালগিরী গ্রামের পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়। জানাযায় তার জ্যৈষ্ঠ সন্তান অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (জীবন বীমা কর্পোরেশন) ডা. মোঃ আমিনুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
মো. মহিউদ্দিন শিকদার
বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরের মৃত হাজী আব্দুর রশিদ সিকদারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. মহিউদ্দিন শিকদার গতকাল সোমবার দুপুর ১২ টায় চিকিত্সাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আগামীকাল সকাল ১০টায় টরকী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তার নিজ বাড়ী বারথী এলাকার বেদগাতী গ্রামে দাফন করা হবে। হাজী মো. মহিউদ্দিন শিকদারের মৃত্যুতে গড়ীর শোক জানিয়েছে স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ।
০
