নারায়ণগঞ্জে আরও একটি ‘জঙ্গি আস্তানা’ ঘেরাও

আপডেট : ১২ জুলাই ২০২১, ০০:১২

নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখার পর মদনপুরে আরও একটি বাড়িকে ঘিরে রেখেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। 

রবিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টা নাগাদ সংস্থাটির ডিআইজি আসাদুজ্জমান সাংবাদিকদের একথা জানান। 

এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল-মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। তার তথ্যমতেই আড়াইহাজারে অভিযান চালনা করা হয়।  

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা: ঘটনাস্থলে ৩ বিস্ফোরণ

মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা গেছে। তার তৈরি বোমাও ১৭ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয় বলে ধারণা সিটিটিসির।   

ইত্তেফাক/এসজেড