ব্রাজিলের প্রেসিডেন্টের অভিশংসন চান ৫৪ ভাগ নাগরিক : জরিপ

আপডেট : ১২ জুলাই ২০২১, ০০:৪৫

ব্রাজিলের কট্টরপন্থি প্রেসিডেন্ট জায়ের বলসেনারোর অভিশংসন চান অধিকাংশ নাগরিক। ডাটাফোলহা নামের একটি জরিপ সংস্থা জানিয়েছে, ৫৪ ভাগ নাগরিক চান পার্লামেন্টে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা হোক। ৪২ শতাংশ এই প্রস্তাবের বিরোধিতা করছেন। প্রেসিডেন্টের বিরুদ্ধে করোনা ভাইরাস সামলানোতে ব্যর্থতার অভিযোগ আছে। দেশটিতে করোনায় ৫ লাখ ৩১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট বলসেনারো এই ভাইরাসকে আগে এটাকে সামান্য ফ্লু বলে অভিহিত করেছিলেন। -আলজাজিরা