সুজানগর পাইলট উচ্চ বিদ্যালয় সরকারিকরণ হওয়ায় আনন্দ র্যালি

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:১৬

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণের চূড়ান্ত তালিকাভুক্ত হওয়ায় গতকাল শনিবার বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বিদ্যালয় চত্বর থেকে বের হওয়া র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল বিশ্বাস, এড. শাহজাহান আলী ও ফেরদৌস আলম খান ফিরোজ। বক্তারা বিদ্যালয়টি জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতি কৃতজ্ঞতা জানান।