নিজস্ব অ্যাপ্লিকেশন তৈরিতে তরুণদের প্রতি পলকের আহ্বান

আপডেট : ১২ জুলাই ২০২১, ১৯:০৩

আইসিটি বিভাগের প্রোগ্রামারদের তৈরি সুরক্ষা ও বৈঠক অ্যাপের উদ্ধৃত করে উদ্ভাবনের প্রতি গুরুত্বারোপ করে নিজস্ব সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন তৈরিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার রিদমিক কি-বোর্ড দিয়ে সাড়া ফেলা দেশীয় আইটি প্রতিষ্ঠান ডেটাবার্ডের লঞ্চপ্যাড প্লাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী বলেছেন, আমি ডাটাবার্ডকে সময়োপযোগী এমন উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানাই। আমি সকল উদ্যোক্তা, উদ্ভাবক, ডেভেলপার ও প্রকৌশলীকে এই ডেটাবার্ড লঞ্চপ্যাড প্লাটফর্মে নিজেদের সৌন্দর্য্য প্রদর্শন করবে। আর তরুণ প্রজন্মকে আরো সুন্দর ভবিষ্যত গড়তে আইসিটি বিভাগ এ ধরনের শুভ উদ্যোগে সবসময় পাশে থাকবে।

এসময় রিদমিকের মতো স্থানীয় চাহিদা মেটাতে দেশীয় আইটি প্রতিষ্ঠান এবং দেশের দামাল উদ্ভাবকেরাই নিজেদের সমস্যা মিটিয়ে বিশ্বজুড়ে নিজেদের মেধার স্ফূরণ ঘটাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি বলেন, আমাদের প্রায় ১১ কোটি ইন্টারনেট গ্রাহক রয়েছে। এই গ্রাহকদের চাহিদা মেটামে আমাদের স্থানীয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন প্লাটফর্ম, এ্যডুটেইনমেন্ট ভিডিও প্লাটফর্ম দরকার। এছাড়াও নিজেদের উদ্যোগগুলোকে ছড়িয়ে দিতে হবে বিশ্বময়।

আইসিটি, টেক নিউজ, ইত্তেফাক, আজকের খবর, বাংলাদেশের খবর, আইসিটি নিউজ, tech news, bdtech news, Ict news, Ittefaq, পলক, শেয়ার ট্রিপ, ডেটাবার্ড,

শেয়ার ট্রিপ কো-ফাউন্ডার সাদিয়া হকের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এ বছরেই ম্যাসেঞ্জার, পেমেন্ট গেটওয়ে ও ডিজিটাল অ্যাড প্লাটফর্ম নিয়ে আসার ঘোষণা দেন ডেটাবার্ড প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাসেফ রহমান। এরপর বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক তানভির আলী। ডেটাবার্ড বিশেষ করে বাংলাদেশে স্কাইক্যাচারের বিনিয়োগের যৌক্তিকতার পরিসংখ্যান তুলে ধরেন ডেটাবার্ড বোর্ড মেম্বার সিয়া কামালি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, ডেইলি স্টারের তাজনিন হাসান, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, এলআইসিটি অ্যাডভাইজার সামি আহমেদ।

এই অনুষ্ঠানে উদ্ভাবনী উদ্যোগ নিয়ে শিক্ষার্থী ও পেশাদারদের জন্য প্রতিযোগিতায় চালু করা হয়। রেজিস্ট্রেশন, আইডিয়া সাবমিশন এমন ৫টি ধাপে ভাগ করা এই প্রতিযোগিতার চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ১৪ সেপ্টেম্বর। যেখানে শিক্ষার্থীদের ক্যাটাগরিতে চুড়ান্ত বিজয়ী পাবে দুটি ম্যাকবুক, ফার্স্ট রানারআপ পাবে দুটি উইন্ডোজ ল্যাপটপ এবং বিশেষ সম্মাননায় ২ টি স্যামসাং স্মার্টফোন দেওয়া হবে। অপরিকে পেশাদার ক্যাটাগরিতে নিজস্ব আইডিয়া বা উদ্ভাবনকে বাস্তবায়ন করতে চুড়ান্ত বিজয়ী পাবে ১৫ লক্ষ, ফার্স্ট রানারআপ পাবে ১০ লক্ষ এবং বিশেষ সম্মাননায় একজন বিজয়ীকে ৫ লক্ষ টাকা। 

ইত্তেফাক/আরকে