মাংসের ভিনদেশী রেসিপি

বিফ বৌরগুইগনন (ফ্রান্স)

আপডেট : ১২ জুলাই ২০২১, ২০:২৬

রেসিপিগুলো দিয়েছেন রন্ধনশিল্পী

আঞ্জুমান আরা রোজী

 

 

উপকরণ :গরুর মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুঁচি ১/৪ কাপ, তেজপাতা ২টি, পার্সলে কুঁচি ২ টেবিল চামচ, ভিনেগার ২৫০ মিলি, লেবুর রস ২ টেবিল চামচ, রসুন কুঁচি ২ টেবিল চামচ, টমেটো পেস্ট ১/৪ কাপ, গোটা পেঁয়াজ ১০০ গ্রাম, লবণ স্বাদমতো, তেল ৫০ গ্রাম, মাখন ১০০ গ্রাম।

 

প্রণালি :মাংস তেলে ভেজে উঠিয়ে রাখুন। একই প্যানে পেঁয়াজ কুঁচি, তেজ পাতা এবং পার্সলে কুঁচি দিন। ভিনেগার এবং লেবুর রস দিয়ে দিন। এতে মাংস দিয়ে রসুন কুঁচি এবং টমেটো পেস্ট দিন। লবণ এবং গাজর যোগ করুন। এবার মাংস ওভেন প্রুভ ডিশে নিয়ে ১৫০ ডিগ্রি সেলসিয়াসে ১ ঘণ্টা বেক করুন। অন্য একটা পাত্রে মাখন গরম করে পেঁয়াজ দিন। হালকা ভেজে এতে বেক করা মাংস দিয়ে আরও ২ মিনিট রান্না করে ডিশে সাজিয়ে পরিবেশন করুন।