উপকরণ :গরুর মাংস পাতলা করে কাটা ৫০০ গ্রাম, ডিম ১টি, ময়দা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ফিশ সস ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, সয়া সস ২ টেবিল চামচ, টমেটো সস ১/২ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি আধা চা চামচ, পেঁয়াজ মোটা কুিচ দেড় কাপ, ক্যাপসিকাম জুলিয়ান করে কাটা আধা কাপ, রসুন কুঁচি ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেল ১ কাপ।
প্রণালি :মাংসের সঙ্গে ফেটানো ডিম, ১ টেবিল চামচ সয়া সস ও ফিশ সস দিয়ে মেখে ১ ঘণ্টা রাখতে হবে। ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে মাংস মেখে অল্প ভেজে তুলে রাখুন। এবার তেল গরম করে আদা ও রসুন বাটা, মরিচগুঁড়া, টমেটো সস ও ক্যাপসিকাম দিয়ে ভাজা মাংস রান্না করুন। এবার একটি সিজলিং প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুঁচি ও বাকি সয়া সস দিয়ে হালকা ভেজে রান্না করা মাংস দিয়ে দিন। ৪/৫ মিনিট রান্না করে ডিশে সাজিয়ে পরিবেশন করুন।
