উপকরণ :গরুর মাংস হাড়বিহীন স্লাইস করা ১ কেজি, সয়া সস ৩ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুঁচি ১ কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, তেল ২ টেবিল চামচ, স্প্রিং অনিয়ন কুঁচি ১/২ কাপ, লবণ স্বাদমতো।
প্রণালি :পাত্রে স্প্রিং অনিয়ন বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন। একটি কড়াইয়ে সামান্য তেল ঢেলে কষিয়ে নিন। প্রয়োজনীয় পানি ঢালুন। মাংস সিদ্ধ হয়ে এলে এবং গ্রেভি ঘন হয়ে এলে স্প্রিং অনিয়ন ছড়িয়ে ডিশে ঢেলে পরিবেশন করুন।
