শামী কাবাব

আপডেট : ১২ জুলাই ২০২১, ২০:২৮

রেসিপিগুলো দিয়েছেন রন্ধনশিল্পী

মুন্নি খান

 

 

উপকরণ :গরুর মাংসের কিমা ৪০০ গ্রাম, ছোলার ডাল ১৫০ গ্রাম, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, এলাচ ৩টি, দারুচিনি ২ টুকরো, লবঙ্গ ৪টি, গোলমরিচ ৬টি, ডিম ২টি, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুঁচি ১ টেবিল চামচ, লবণ   স্বাদমতো, তেল পরিমাণমতো।

প্রণালি :প্রথমে মাংসের কিমার সঙ্গে ছোলার ডাল, আদা ও রসুন বাটা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ দিয়ে সিদ্ধ করতে হবে। এর পর সিদ্ধ করা কিমা ঠান্ডা করে বেটে বা ব্লেন্ড করে নিতে হবে। এই কিমার মধ্যে ডিম, পুদিনা পাতা কুচি, কাঁচা মরিচ কুঁচি ও লবণ দিয়ে ভালোভাবে মাখাতে হবে। এরপর মিশ্রণটি হাতের তালুতে গোল ও চ্যাপ্টা করে ছোট ছোট কাবাবের আকৃতি দিতে হবে। তারপর চুলায় একটি ফ্রাইপ্যানে পরিমাণমতো তেল দিয়ে ভালোভাবে গরম করে মাঝারি তাপে কাবাবগুলো বাদামী করে ভাজতে হবে। এখন পোলাওয়ের সঙ্গে বা বিকালে নাস্তার টেবিলে গরম গরম পরিবেশন করুন মজাদার শামী কাবাব।