শাহী রেজালা

আপডেট : ১২ জুলাই ২০২১, ২০:২৮

উপকরণ :গরুর মাংস ১ কেজি, সাদা তেল ১ কাপ, পেঁয়াজ কুঁচি ১ কাপ, এলাচ ৪টি, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া ২ চা চামচ, ধনিয়ার গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, টক দই ১/২ কাপ,  চিনি ১ চা চামচ, সাদা গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, জায়ফল ১/৪ চা চামচ, জয়িত্রি ১/৪ চা চামচ, কাজু বাদাম বাটা ২ টেবিল চামচ, কিসমিস ১০ পিস, আলু বোখারা ৪ পিস, পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ,  কাঁচা মরিচ ৮টি, ঘি ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ।

প্রণালি :গরুর মাংস ভালোভাবে পরিষ্কার করে টকদই, রসুন ও আদা বাটা দিয়ে মেখে এক ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। এবার একটি রান্নার প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি, বাকি মসলা এবং মাংস দিয়ে নেড়ে দিয়ে ১০-১৫ মিনিট ঢেকে রাখতে হবে। মাংসের পানি শুকিয়ে এলে বাদাম বাটা দিয়ে ভালোভাবে কসাতে হবে এবং মাংস থেকে তেল উপরে উঠে এলে আলুবোখারা, কাঁচা মরিচ দিয়ে নেড়ে পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে ২০-২৫ মিনিটের জন্য। মাংস সিদ্ধ হয়ে এলে কিসমিস, চিনি, ঘি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ দমে রাখতে হবে। এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ও সুস্বাদু শাহী রেজালা।