অঞ্জন’স

আপডেট : ১২ জুলাই ২০২১, ২০:২৯

 

বর্ষায় প্রকৃতির পরিবর্তনে বৃক্ষ, ফুল, লতা-পাতায় আসে সজীবতা ও স্নিগ্ধতা। অঞ্জন’স এর এবারের ঈদুল আজহা আয়োজনে ফুল, লতা-পাতা মোটিফ হিসেবে প্রাধান্য পেয়েছে। সাদা, নীল, আকাশি, সবুজ, জলপাই সহ বিভিন্ন রঙের কটন, ভয়েল, লিনেন কাপড় বেশি ব্যবহার করা হয়েছে। পোশাকের প্যাটার্নেও এসেছে নতুনত্ব। এবারের ঈদ আয়োজনে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মেয়েদের শর্ট ও লং ফতুয়া ও ছেলেদের শার্ট ও টি-শার্ট ডিজাইনে। ছেলেদের শার্ট ও টি-শার্ট ফতুয়ায় বৃক্ষ ও পাতার মোটিফ প্রাধান্য পেয়েছে। ১-১৪ জুলাই পর্যন্ত অনলাইন স্টোরে (www.anjans.com)   থাকছে ১৫% মূল্যছাড়।