এসএসসি’র বাংলা প্রথমপত্র

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৯:৩৮

এইচ.এম ফেরদাউস হাসান রাসেল

প্রভাষক

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

 

লুনা শতভাগ অটিস্টিক একটি শিশু। তার মা-বাবা ফুটফুটে এক কন্যা সন্তান পেয়ে যতটা প্রফুল্ল ছিলেন, মেয়ে বেড়ে উঠতেই ততটাই বেদনাহত হলেন। সন্তানের এমন অবস্থায় পারিবারিক ও সামাজিকভাবে কত যে নাজেহাল হতে হয়েছে, তার লেখাজোখা নেই। প্রথমটায় তারা খুব ভেঙে পড়েছিলেন। কিন্তু অল্প কদিনেই এই কষ্ট সামলে নিয়ে লুনার মা তার প্রাণপ্রিয় সন্তানকে সর্বাত্মক সাহায্য করতে লাগলেন। লুনা যাতে স্বাভাবিকভাবে জীবনযাপনে সক্ষম হয়ে ওঠে সে জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

ক. প্রতাপ কাদের ছোট ছেলে?         ১                    

খ. ‘তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত’- ব্যাখ্যা করো।          ২                                      

গ. “উদ্দীপকের লুনা আর ‘সুভা’ গল্পের নাম চরিত্রটি একই সূত্রে গাঁথা”- আলোচনা করো।             ৩                

ঘ. সুভার মা লুনার মায়ের বিপরীত চরিত্র বলেই সুভার জীবন বেদনাময় হয়ে উঠেছে- মন্তব্যটি মূল্যায়ন করো  ৪

প্রশ্নের উত্তর:

ক) প্রতাপ গোঁসাইদের ছোট ছেলে।

খ) ‘তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত’- উক্তিটি দ্বারা গোয়ালের দুটি গাভীর সঙ্গে সুভার ভাষাহীন যোগাযোগের দিকটি তুলে ধরা হয়েছে।

 

সুভার কিছু অন্তরঙ্গ বন্ধু ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল দুটি গাভী। এই গাভী দুটির জন্য দুটি নামও সে ঠিক করেছে। সর্বশী ও পাঙ্গুলি। গাভী দুটি সুভার পদশব্দ শুনেই তার উপস্থিতি টের পেত এবং কথা না বললেও তার হূদয়ের অনুভূতি সহজেই উপলব্ধি করত। সুভার কথাহীন সুর যেন ভাষাবোধসম্পন্ন প্রাণীদের পক্ষে সম্ভবপর হতো না।

গ) “উদ্দীপকের লুনা আর ‘সুভা’ গল্পের নাম চরিত্র একই সূত্রে গাঁথা।”- উক্তিটি যথার্থ।

আমাদের সমাজে বহু প্রতিবন্ধী ব্যক্তি আছে, যারা মানবেতর জীবনযাপনে বাধ্য হয়। তারা সমাজের মানুষের সহানুভূতি লাভে ব্যর্থ হয়। শুধু তাই নয়, পরিবারের যথার্থ মনোযোগ ও ভালোবাসাও তারা অনেক ক্ষেত্রে পায় না। উদ্দীপকে আমরা দেখি লুনা একটি অটিস্টিক শিশু। লুনার জন্মের পর তার বাবা-মা যতটা খুশি হয়েছিলেন, মেয়ের অবস্থা দেখে পরবর্তীকালে ততটাই দুঃখ পেয়েছিলেন। অর্থাত্ তার বাবা-মা প্রিয় সন্তানের অবস্থা মেনে নিতে পারছিলেন না। অন্যদিকে ‘সুভা’ গল্পে আমরা দেখি সুভা বাক-প্রতিবন্ধী। জন্মের পর আদর করে মেয়ের নাম রেখেছিলেন সুভাষিণী। কিন্তু মেয়ে বোবা হওয়ায় বাবা-মা মর্মাহত হলেন। সুভার মা তাকে রীতিমতো গর্ভের কলঙ্ক জ্ঞান করতেন। এদিক উদ্দীপকের লুনা ও ‘সুভা’ গল্পের সুভা একই সূত্রে গাঁথা।

 

                ঘ-এর উত্তর আগামী শনিবার