পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
পাঁচবিবি উপজেলার দুগোড়পাড়ায় সোমবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্টে বাবা সাহাব উদ্দিনের (৪০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে কাজল (১৩) আহত হয়। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, বৃষ্টির সময় সাহাব উদ্দিন ও তার ছেলে কাজল ঘরের টিন ঠিক করতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। তাত্ক্ষণিক তাদের হাসপাতালে নেওয়ার পথে সাহাব উদ্দিন মারা যান। ছেলে কাজল প্রাথমিক চিকিত্সা নিয়েছে।
