মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২০

কক্সবাজারের মহেশখালীতে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

 

প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/এএম