প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির অংশ হিসেবে আফগানিস্তান থেকে ইতিমধ্যে ৯৫ শতাংশেরও বেশি মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, সেন্টকম জানিয়েছে, ৯৮৪ সি-১৭ প্রচুর পরিমাণে মালামাল আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ১৭ হাজারেরও বেশি সরঞ্জাম ধ্বংসের জন্য চিহ্নিত করা হয়েছে। এই সরঞ্জামগুলোর বেশিরভাগই রক্ষণাত্মক নিবন্ধ নয় বা প্রধান সরঞ্জাম হিসেবে বিবেচিত হয়।

ইতিমধ্যে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে সাতটিরও বেশি সামরিক সুবিধা হস্তান্তর করেছে মার্কিন বাহিনী।
এদিকে, আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের শীর্ষ মার্কিন জেনারেল অস্টিন স্কট মিলার পদত্যাগ করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার (১২ জুলাই) এমন পদক্ষেপ নিলেন তিনি।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ন্যাটো সদস্যভুক্ত অন্য দেশগুলো প্রায় সব সেনাসদস্য সরিয়ে নিচ্ছে আফগানিস্তান থেকে। গতকাল খুব সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেনারেল মিলার তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের দুই জেনারেলের কাছে হস্তান্তর করেছেন। দুই জেনারেলের একজন ফ্লোরিডায় সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরে মার্কিন সেনা অভিযানের তদারক করবেন। আরেকজন আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের পরেও অবশিষ্ট ৬৫০ জন সেনা নিয়ন্ত্রণ করবেন।
ইত্তেফাক/টিএ
