রেকর্ড গড়ে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেউবা

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০০:৫৫

নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন শের বাহাদুর দেউবা। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে গতকাল মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।  ৭৫ বছর বয়সী দেউবা নেপালি কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন। রেকর্ড গড়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হলেন দেউবা। দেউবার শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরেও তৈরি হয় নাটকীয়তা। প্রথমে সন্ধ্যা ৬টায় শপথগ্রহণের কথা ছিল। সেখানে প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারির উপস্থিত থাকার কথা ছিল। নির্ধারিত সময়ে শপথ নিতে পারেননি দেউবা। তিনি জানান, যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্ট ভবন থেকে তার নিয়োগের নোটিশ না আসবে ততক্ষণ তিনি শপথ নেবেন না। ফলে নির্ধারিত সময়ের দু'ঘণ্টা পর শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। -ইন্ডিয়া টাইমস