কোপার সেরা একাদশে যারা আছেন

আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৩:৫০

সদ্যসমাপ্ত কোপা আমেরিকার সেরা একাদশ ঘোষণা করেছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)। বুধবার তারা এ ঘোষণা দেয়।

ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২৮ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে আর্জেন্টাইনদেরকে একটি ট্রফির স্বাদ এনে দেয় লিওনেল মেসির নেতৃত্বাধীন আলবিসেলেস্তারা।

স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন দলের সবচেয়ে বেশি ফুটবলার থাকছেন সেরা একাদশে। আর্জেন্টিনা থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন ৪জন ফুটবলার। আসরের আগে জাতীয় দলে অভিষেক হওয়া আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ও ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টের সেরা একাদশে। রানার্সআপ ব্রাজিলের আছেন ৩জন ফুটবলার। 

পৃথিবীর সবচেয়ে পুরনো এই আসরে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট করে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতে নিয়েছেন লিওনেল মেসি। একইসঙ্গে দলকেও জিতিয়েছেন শিরোপা।

 

কোপা আমেরিকার সেরা একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা)
মৌরিসিও ইসলা (চিলি)
ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা)
মার্কুইনোস (ব্রাজিল)
ইস্তুপিনান (ইকুয়েডর)
রদ্রিগো দে পল (আর্জেন্টিনা)
ক্যাসেমিরো (ব্রাজিল)
ইয়োতুন (পেরু)
লুইজ ডায়াজ (কলম্বিয়া)
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
নেইমার (ব্রাজিল)
 

ইত্তেফাক/এএএন