ক্রিস্টিয়ানো রোনালদো উন্মাদ ও গর্দভ, মরিনহো অসুস্থ, ক্যাসিয়াস আর রাউল ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক, এসব মন্তব্য ফাঁস হওয়ার পর এবার মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
২০০৬ সালে ক্যাসিয়াস আর রাউলকে নিয়ে বেশ বাজে ভাষায় সমালোচনা করেন পেরেজ। সম্প্রতি যেটি ফাঁস হয়। সেখানে ক্যাসিয়াস আর রাউলকে ভন্ড বলে মন্তব্য করেন রিয়াল সভাপতি। এছাড়া ক্যাসিয়াসকে পুতুল ও বাজে ফুটবলার বলে মন্তব্য করেন তিনি। সেই অডিও ক্লিপ ফাঁস হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ফাঁস হয় ২০১২ সালে রোনালদো ও মরিনহোকে নিয়ে করা আরো কিছু মন্তব্য। সেখানে তিনি রোনালদোকে উন্মাদ, গর্দভ ও লোভী বলে মন্তব্য করেন।
পেরেজের এসব মন্তব্য ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। ক্লাবটির সমর্থকরা তাতে বেজায় চটেছেন। ক্যাসিয়াস, রাউল এবং রোনালদো তিনজনই ক্লাবের সর্বকালের সেরাদের অন্যতম। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্লাবের ওয়েবসাইটে মুখ খুলেছেন পেরেজ। যদিও কেন এসব মন্তব্য করেছিলেন সেসব বিষয় খোলাসা করেননি রিয়াল মাদ্রিদের দীর্ঘসময়ের এই সভাপতি।

তিনি বলেন, এই কথাগুলো ছিলো আলাপচারিতার অংশ যেগুলো গোপনে ধারণ করেন হোসে আন্তোনিও অ্যাবেলান (সাংবাদিক)। অনেক বছর ধরেই সে এগুলো চড়ামূল্যে বিক্রি করার চেষ্টা করছিলো, যদি সে সফল হয়নি। এল কনফিডেন্সিয়ালে এগুলো দেখে আমি অবাক হলাম।
তবে পেরেজের এমন দাবি উড়িয়ে দিয়েছেন সাংবাদিক অ্যাবেলান। একইসঙ্গে পুরো বিষয়টিকে ‘সার্কাস’ বলে মন্তব্য করেছেন।
Me he ido con John y Bruce, mis perrillos, al monte y me encuentro este circo. Estoy alucinando… todo lo publicado está en mi libro de 2015 “Asalto al Real Madrid”.Y Florentino, no da explicaciones y quiere que maten,al que cree, el mensajero. Mañana,en @LaJunglaRadio lo cuento
— jose antonio abellan (@jaabellan) July 13, 2021
টুইটারে তিনি লিখেছেন, এই সার্কাস দেখতে আমি মাত্রই আমার কুকুরগুলোকে নিয়ে পাহাড়ের কাছ থেকে হেঁটে আসলাম। ২০১৫ সালে আমার লেখা একটি বইতে আমি সবকিছু প্রকাশ করেছি। ফ্লোরেন্তিনো কেন এসব কথা বলেছে তার কোন ব্যাখ্যা দেয়নি উল্টো আমাকে ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করছে।
ইত্তেফাক/এএএন
