জনশুমারিতে প্রতিবন্ধী ব্যক্তিদের গণনার আহ্বান

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:৩১

ইত্তেফাক রিপোর্ট

ডিজ্যাবিলিটি এল্যায়েন্স অন এসডিজিস বাংলাদেশ—যা ২৬টি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কাজ করছে এমন সংগঠন সমূহের একটি নেটওয়ার্ক দেশের ষষ্ঠ জনশুমারিতে প্রতিবন্ধী ব্যক্তিদের গণনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল অনুষ্ঠিত ’প্রতিবন্ধী ব্যক্তিদের ২০২১-সালের জনশুমারিতে অন্তভুক্তি’ শীর্ষক এক ওয়েবিনারে ডিজ্যাবিলিটি এল্যায়েন্স এ আহ্বান জানায়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক ঘোষ সুবব্রত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইমপ্যাক্ট ফাউন্ডেশনের ট্রাস্ট্রি মনসুর আহমেদ চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।