মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি হতে পারে বার্সার

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:৫০

স্পোর্টস রিপোর্টার

ইউরোপের ফুটবলে দলবদলে এখনো মেসি ফ্রি প্লেয়ার। তার সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ ৩০ জুন শেষ হলেও এখনো বার্সার সঙ্গে চুক্তি হয়নি। মেসিও কোনো ক্লাবে যোগ দিয়েছেন সেই খবরও আসেনি। গতকাল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে এসেছে মেসি বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। পাঁচ বছরের জন্য চুক্তি হবে। বেতন কমে যাচ্ছে। অর্ধেকেরও বেশি বেতন ধরা হবে। তাতেই নাকি রাজি মেসি। বার্সেলোনার আর্থিক অবস্থা ভালো না। আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে বার্সেলোনা জানিয়েছে আলোচনা হয়েছে খুব শিগিগরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে। স্যালারি কোনো ব্যাপার না, তারা মনে করছেন চুক্তির আরো কিছু বিষয় আলোচনার দরকার আছে। সেগুলা নিয়ে কথা চলছে। বার্সেলোনা থেকে আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে জানানো হয়েছে মেসির সঙ্গে চুক্তির সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে, এখন চুক্তিপত্রে কিছু বিষয় নিয়ে নিষ্পত্তি হলেই আগস্টেই আনুষ্ঠানিক ঘোষণা। আগস্টেই ঘোষনা দেওয়া হবে। মেসি স্পেনে ফিরলেই চুক্তি স্বাক্ষর হবে। লা লিগার সভাপতি জেভিয়ার তেভেজ মেসির চুক্তি নিয়ে কথা বলেছেন পিএসজি এবং ম্যানসিটি হতে মেসিকে আমন্ত্রণ জানানো হয়নি। মেসি বার্সাতেই থাকবেন এটা পানির মতো পরিষ্কার। কারণ মেসি যদি অন্য কোনো ক্লাবে যাওয়ার আগ্রহ প্রকাশ করতেন তাহলে এত দিনে চুক্তি করেই ফেলতেন। ১৪ দিন হয়েছে মেসি এবং বার্সার চুক্তি শেষ হয়েছে।

উয়েফা নির্দেশনা দিয়েছে, ইউরোপের ক্লাবগুলো যেন তাদের ফুটবল বাজেট কমিয়ে আনে। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে মেসি এখন আর্জেন্টিনায়, তার জন্মস্থান রোজারিওতে। মেসি তার পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে যাবেন ছুটি কাটাতে। সেখান থেকে স্পেনে ফিরবেন।